২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবি দুর্নীতিবিষয়ে তাদের প্রতিবেদন প্রত্যাহার করবে না: অধ্যাপক মোজাফফর

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দুর্নীতি সংক্রান্ত তথ্যসম্বলিত প্রতিবেদনের ব্যাপারে সুদৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেছে, ঘটনার সত্যতার ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কাজেই এ রিপোর্ট প্রত্যাখ্যান করা হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2006, 04:50 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

জাতীয় প্রেসক্লাবে বুধবার জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে টিআইবি’র চেয়ারম্যান মোজাফফর আহমেদ বলেন, সত্যতার ভিত্তিতে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা প্রত্যাহারের প্রশ্নই আসে না।

অধ্যাপক মোজাফফর বলেন, প্রতিবেদনের কোনও অংশে সরকার যদি ভুল বের করতে পারে তাহলে তারা অবশ্যই প্রতিবেদনের সেই অংশটি প্রত্যাখ্যান করবেন।

টিআইবির সম্প্রতি প্রকাশিত দুর্নীতিবিষয়ক এক প্রতিবেদনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে শীর্ষ দুর্নীতি খাত বলে চিহ্নিত করা হয়। সরকারের বিভিন্ন শীর্ষ কর্মকর্তা ও মন্ত্রীদেরও দুর্নীতির জন্য দায়ী করা হয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দুর্নীতির কারণে ২০০ কোটি টাকারও বেশী ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

(বিস্তারিত....)