২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মকর্তা নিহত

গাজীপুর সদরের পুবাইলে ঢাকা--কালীগঞ্জ সড়কে মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা লুৎফুর রহমান (৪০) নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচরে।

স্থানীয়রা জানায সকাল পৌঁনে ১১টার দিকে মোটরসাইকেল যোগে (ঝিনাইদহ হ-১১-০০৪৬) কালীগঞ্জ থেকে অফিসের কাজ সেরে গাজীপুর ফেরার পথে পুবাইল ব্রিজের কাছে এলে ঢাকা থেকে ভৈরবগামী চলনবিল সার্ভিসের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এ ব্যাপারে নিহতের ভাই আ. ওহাব মোল্লা বাদি হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন।