২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসায় নতুন চেয়ারম্যান নিয়োগ

দু’মাস ১০ দিন শুন্য থাকার পর মঙ্গলবার ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) চেয়ারম্যান হিসাবে ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হাসানকে নিয়োগ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

ব্রিগেডিয়ার হাসান বর্তমান সৈয়দপুর ক্যান্টমেন্টে কর্মরত আছেন। আগামী সপ্তাহের কোনো এক সময় তিনি নতুন দায়িত্বে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

দীর্ঘ সময় ডেসার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনের পর ব্রিগেডিয়ার জেনারেল রব গত বছরের ২৮ নভেম্বর সেনা সার্ভিসে ফিরে গেলে কয়েক মাস পদটি শুন্য থাকে। এরপর ডেসার সদস্য মো. তৌহিদুল ইসলামকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়।

গত ৩০ এপ্রিল তৌহিদুল ইসলামকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান হিসাবে বদলি করার পর পদটি আবার শুন্য হয়। এ সময় ডেসার একজন পরিচালক চেয়ারম্যান হিসাবে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছিলেন।

ডেসা দেশের বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় বিতরণ সংস্থা। দেশের মোট বিদ্যুতের ৩০ শতাংশ ডেসা এককভাবে গ্রাহকদের সরবরাহ করে থাকে।