ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১ কনস্টেবল নিহত
জেলার গোয়ালচামট এলাকার ট্রাক স্ট্যান্ডের কাছে সোমবার রাত পৌণে ১১ টার দিকে একটি যাত্রীবাহী টেম্পো উল্টে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। তার নাম আবুল হোসেন(৪৫)। তিনি ফরিদপুর ১ নং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, একটি যাত্রীবাহী টেম্পো উল্টে গেলে কনস্টেবল আবুল হোসেন মাথায় গুরুতর আঘাত পান। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালী থানায় মামলা হয়েছে। টেম্পো চালক পলাতক রয়েছে।
