২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টর্নেডোতে কোম্পানীগঞ্জের ২ গ্রাম লণ্ডভণ্ড

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের দু’টি গ্রাম সোমবার রাতে ভয়াবহ টর্নেডোতে লণ্ডভণ্ড হয়ে গেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2006, 05:40 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টার দিকে হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করে। মূহুর্তেই হাবিবপুর ও সিরাজপুর গ্রামের কমপক্ষে ১০০টি বাড়ি-ঘর ভেঙ্গে যায় এবং গাছপালা ও বিদ্যুতের পোল উপড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া কৃষকদের বীজতলা নষ্ট হয়ে মাটির সঙ্গে মিশে গেছে।

আকস্মিক এই ঝড়ে শতাধিক পরিবার গৃহহীন হয়ে এখন খোলা আকাশের নীচে অবস্থান করছে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ক্ষয়ক্ষতি এখনও নিরূপণ করা যায়নি। তিনি ৩২টি ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষণিকভাবে ৫০০ টাকা করে দিয়েছেন বলে জানিয়েছেন।

সিরাজপুর ইউপি চেয়ারম্যান আবু ছায়েদ বলেন, হাবিবপুর বাজারে গাছ পড়ে ছয়টি রিকশা একেবারে চুর্নবিচূর্ণ হয়ে গেছে।