২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

কুমিল্লা শহরের ধর্মপুর এলাকার ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে থেকে অস্ত্রসহ দু’যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মঙ্গলবার একথা জানায়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2006, 10:52 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

গ্রেপ্তারকৃতরা হচ্ছে--শহরের পশ্চিম বাগিচাগাঁও এলাকার মোসলেহ উদ্দিনের পুত্র সাকিল (২৪) এবং উত্তর চর্থা এলাকার হুমায়ূন কবিরের ছেলে গিয়াস উদ্দিন শরীফ (২৩)।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, সাকিল এবং গিয়াস সোমবার ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে অস্ত্রসহ হোন্ডা নিয়ে মহড়া দিতে থাকলে স্থানীয় জনতা তাদেরকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি পয়েন্ট ২২ বোরের রিভলবারসহ ওই দু’যুবককে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে কোতয়ালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।