২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৬/৭ হাজার গার্মেন্টস শ্রমিকের বিরুদ্ধে মামলা

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ার গুজবকে কেন্দ্র করে রোববার গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ ও ভাংচুরের পর ছয়/সাত হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

গাজীপুর, জুলাই ১০ (বিডিনিউজ)--

পুলিশের এএসআই মিজানুর রহমান বাদি হয়ে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন। এ ছাড়া ঘটনার সময় গ্রেপ্তারকৃত শ্রমিক শফিকুল আলম (২৫), মনির হোসেন (২৩) ও ইকবাল হোসেনকে ওই মামলায় (নং ১৮) গাজীপুর আদালতে চালান করা হয়।

এদিকে সড়ক দুর্ঘটনায় আহত গার্মেন্টস কর্মী ইয়াকুব আলীর (৩৬) শারীরিক অবস্থার অবনতি ঘটলে রোববার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর সদরের সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রোববার এক সড়ক দুর্ঘটনায় তিন গার্মেন্টসকর্মী নিহত হবার গুজব ছড়িয়ে পড়ে। এতে গার্মেন্টস কর্মীরা ক্ষুব্ধ হয়ে যানবাহন ভাংচুর, সড়ক অবরোধ ও তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এসময় এসপি, ওসি ও দমকল কর্মকর্তাসহ ২০ জন আহত হয়।