২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ফুটবল থেকে ফিগো ও পলেতার অবসরের ঘোষণা

পর্তুগালের অধিনায়ক লুইস ফিগো ও স্ট্রাইকার পলেতা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2006, 12:24 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

শনিবার জার্মানির বিরুদ্ধে বিশ্বকাপ আসরের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩ - ১ গোলে পরাজিত হয় পর্তুগাল।

৩৩ বছর বয়স্ক ফিগো বলেন, “১৫ বছর জাতীয় দলে থাকার পর তা ত্যাগ করা আসলেই কঠিন সিদ্ধান্ত। কিন্তু সময় এসেছে নিজের জায়গা ছেড়ে দেওয়ার।”

২০০৪ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ আসরের পরই ফিগো আন্তর্জাতিক ফুটবল অঙ্গণ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেও গত বছর পর্তুগালের ব্রাজিলীয় কোচ লুইস ফিলিপ স্কোলারির আহবানে আবার জাতীয় দলে ফিরে আসেন।

পর্তুগালের পক্ষে ৮৭ ম্যাচে ৪৭ টি গোলদাতা পলেতাও আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন। বিশ্বকাপ আসরে নিজেদের গ্র“প পর্বের প্রথম ম্যাচে তিনি এঙ্গোলার বিরুদ্ধে একটি গোল করেন।