২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়দেবপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

জয়দেবপুরে সড়ক দুর্ঘটনায় রবিবার একজন গার্মেস্টস কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দিলে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি এবং কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2006, 11:06 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, জয়দেবপুরের সাইনবোর্ড এলাকার গার্মেন্টস কারখানার কয়েকশ গার্মেন্টস কর্মী সকাল আটটার দিকে সড়ক দুর্ঘটনায় তাদের তিন সহকর্মীর নিহত হওয়ার খবর পেয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করে এবং মহাসড়কটিতে ব্যারিকেড দিয়ে যান চলাচল ঘন্টাখানেকের জন্য বন্ধ করে দেয়।

গার্মেন্টসকর্মীরা জানিয়েছে, একজন নারীকর্মীসহ মোট তিনজন গার্মেন্টসকর্মী সাইনবোর্ড এলাকার কাছে রাস্তা পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়। তবে তারা এই তিনজনের পরিচয় জানাতে পারেনি।

এদিকে, জয়দেবপুর থানার কর্তব্যরত সাব-ইন্সপেক্টর জুলেখা সড়ক দুর্ঘটনায় একজন গার্মেন্টসকর্মীর মৃত্যু নিশ্চিত করেছেন।

উত্তেজিত গামেন্টর্সকর্মীরা মহাসড়কে বেশ কিছু গাড়ী ভাংচুর এবং তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এছাড়া, ফায়ার সার্ভিসের একটি গাড়িতে তারা অগ্নি সংযোগের চেষ্টা চালায়।

জয়দেবপুরের সাইনবোর্ড এলাকায় গার্মেন্টসকর্মী এবং স্থানীয় অধিবাসীদের বিক্ষোভ প্রদর্শন অব্যাহত থাকায় ঐ এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।