২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ফুটবল থেকে কানের অবসরের ঘোষণা

পর্তুগালকে বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩ - ১ গোলে পরাজিত করার পর জার্মান গোলরক্ষক অলিভার কান আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2006, 10:49 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

৩৭ বছর বয়সী বার্য়ান মিউনিখের গোলরক্ষক অলিভার কান স্টুটগার্টে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে দলকে শেষবারের মত নেতৃত্ব দেন। কান জার্মানির অধিনায়ত্ব করেন ৮৬ বার।

কান বলেন, “পর্তুগালের বিরুদ্ধে ম্যাচটিই আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ। সময়টা আমি উপভোগ করছি। কিন্তু সকলেই জানে একটি সময় থামতে হবেই।”

২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ আসরে কানের নেতৃত্বে জার্মানি ফাইনালে উঠে ব্রাজিলের কাছে ২ - ০ গোলে পরাজিত হয়। অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের জন্য গোল্ডেন বল এওয়ার্ড পান। তিনিই বিশ্বকাপ আসরে গোলরক্ষক হিসেবে প্রথম এই এওয়ার্ড পেলেন।

এই বিশ্বকাপ আসরে অলিভার কান একটি মাত্র ম্যাচই খেললেন। কোচ ক্লিন্সম্যানের পছন্দের তালিকায় এক নম্বর গোলরক্ষক হিসেবে জেন্স লেম্যান থাকার কারণে তিনি বিশ্বকাপের বাকি ম্যাচগুলো দর্শক হিসেবে প্যাভিলিয়ানে বসে দেখেছেন।