২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষদ্রঋণের জন্যে ব্রাকের গৃহীত সিকিউরিটাইজেশনের সুদের হার উচ্চ বলে বিশেষজ্ঞদের মন্তব্য

বিশেষজ্ঞরা শনিবার ব্রাক ক্ষদ্রঋণ প্রাপ্তির জন্য বৈদেশিক অর্থায়নে সিকিউরিটাইজেশনের নামে উচ্চ সুদে ঋণগ্রহণ করলেও ক্ষুদ্রঋণ প্রদানকারী এনজিওগুলোকে ঋণ প্রদানকারী পল্লী কর্ম সহায়ক ফাউডেশন (পিকেএসএফ) বর্তমান ঋণের হার তার তুলনায় অত্যন্ত কম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বৃহস্পতিবার সিটিগ্র“প, এফএমও এবং কেএফডব্লিউ সঙ্গে এক চুক্তি মাধ্যমে  ১,২৬০ কোটি টাকার ১১ শতাংশ সুদ হারে ক্ষুদ্রঋণ সিকিউরিটাইজেশনের কার্যক্রম শুরু করছে।

পিকেএসএফ সূত্র জানায়, অথচ পিকেএসএফ ক্ষুদ্রঋণ প্রদানকারী এনজিওগুলোকে আট শতাংশ সুদে ঋণ  প্রদান করে। 

সূত্র জানায়, এনজিওগুলো উচ্চ হারে ঋণ প্রদান করে অভিযোগের পর, জাতীয় নীতি নির্ধারকদের সিদ্ধান্তের পর পিকেএসএফ এর  ঋণগ্রহনকারী এনজিওরা সর্বোচ্চ সাড়ে ১২ শতাংশ হারে ঋন প্রদানের করতে পারে।

ব্র্যাক সিকিউরিটাইজেশনের কারনে সামগ্রিকভাবে ক্ষুদ্রঋণ বাজারে সুদের হার উচ্চ থাকবে বলেও তারা মন্তব্য করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাজার বিশ্লেষক বলেন, ব্র্যাক সিকিউরিটাইজেশনের ফলে তার পক্ষেও নিকট ভবিষ্যতে সুদের হার কমানো সম্ভব হবে না। ফলে সংগঠনের স্থিতিশীলতার নামে উচ্চ হারে ক্ষুদ্র ঋণ গ্রহন করতে হবে।

তিনি বলেন, দেশে ক্ষুদ্রঋণের জন্য সবসময়ে বাণিজ্য ঋণ থেকে অধিক হারে সুদ প্রদান করে দরিদ্ররা।

এ প্রসঙ্গে ব্র্যাক চেয়ারম্যান ফজলে হোসেন আবেদ বলেন, ক্ষুদ্রঋণ অধিক প্রাপ্তির নিশ্চিত করারই আমাদের লক্ষ্য, সুদের হার কম গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, আমরা দ্ররিদ্রদের ক্ষুদ্রঋণের জন্য সাধারণত ১৫ শতাংশ সার্ভিস চাজ গ্রহণ করি।

অন্যদিকে অর্থনীতিবিদ আতিউর রহমান উচ্চ হারে ঋণ গ্রহণ করলে সামগ্রিক ক্ষুদ্রঋণ বাজারে প্রভাব ফেলবে বলে একমত হয়ে বলেন, রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো দেশের বাণিজ্যিক ঋণের সুদের হারের ওপর প্রভাব ফেলে।

তিনি বলেন, ক্ষুদ্রঋণ প্রদানকারী এনজিওগুলো আইনী কাঠামো না থাকায় বিভিন্ন ধরনের অসমন্বয় থাকবে।