অপরাধমূলক কার্যক্রমে অভিজাত শ্রেণীর ব্যাপক অংশগ্রহণ পুলিশকে তা প্রতিরোধে বাধাগ্রস্ত করছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম শনিবার বলেছেন, গোয়েন্দা পুলিশ (ডিবি) শুধুমাত্র জটিল মামলা তদন্তের জন্য মনে করা হলেও, তাদেরকে প্রতিরোধমূলক কর্মকান্ডেও ব্যস্ত থাকতে হয়।
যুগ্ম কমিশনার হিসেবে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে প্রথম বৈঠকে তিনি বলেন, রাজনৈতিক অসন্তোষ ও ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে বিভিন্ন অতিরিক্ত কাজ ও দায়িত্ব বর্তমানে ডিবির উপর চাপানো হয়।
তিনি বলেন, ডিবি পুলিশ তাদের অতিরিক্ত দায়িত্বের অংশ হিসেবে ব্লক রেইড পরিচালনা, মোবাইল টিমের কাজ এবং টহলের দায়িত্ব পালন করে থাকে।
ডিবি কার্যালয়ে অয়োজিত বৈঠক চলাকালে শহিদুল ইসলাম নগরীর চলমান অপরাধ চিত্র ব্যাখা করে বলেন, নগরীতে উঠতি ও অল্প বয়সী ৯’শ অপরাধী ছাড়াও, শতাধিক ছিনতাইকারী তিনটি ভাগে ভাগ হয়ে কমপক্ষে ৭৮ টি স্পটে তাদের কার্যক্রম চালাচ্ছে।
যুগ্ম কমিশনার বলেন, তাদের মধ্যে হেরোইন আসক্ত ছিনতাইকারীরা পুলিশের জন্য সবচেয়ে বড় সমস্যা। এছাড়া অভিযাত পরিবারগুলো থেকে আসা নেশা আসক্ত একপ্রকার নতুন ছিনতাইকারীর সৃষ্টি হয়েছে। যারা মূলত নগরীর অভিজাত এলাকাগুলোতে কার বা মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইয়ের কাজে জড়িত।
তিনি আরো বলেন, অতিরিক্ত ফোর্স ছাড়াও ডিবিকে অধিক হারে লজিস্টিক সাপোর্ট দেওয়া হচ্ছে। যে কারণে ডিবি তার কার্যক্রম আরো শক্তিশালী করার জন্য প্রস্তুতি চালাচ্ছে।
সাংবাদিকদের সাথে আলাপকালে ডিবি’র প্রধান বলেন, যদি ডিবিকে সব ধরনের সহায়তা দেওয়া হয়, তাহলে র্যাব বর্তমানে যে কাজ করছে তার ৮০ ভাগেরও বেশি কাজ তারা করতে পারবে।
এক প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম দেশের বাইরে অবস্থানকারী সন্ত্রাসী এবং তত্তাবধায়ক সরকারের মেয়াদে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা সফল হবে না বলেও আশা প্রকাশ করেন।
