২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে জোড়া যমজ শিশু, জন্মের এক ঘন্টার মধ্যে মৃত্যু

ফরিদপুর জেনারেল হাসপাতালে শনিবার দুপুরে এক মহিলার জোড়া যমজ শিশু জন্মের এক ঘন্টার মধ্যেই মারা গেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

ফরিদপুর জেনারেল হাসপাতাল সূত্র জানায়, সদর উপজেলার ইশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কৃষক কালাম বেপারীর স্ত্রী লাইলী বেগম (২৫) দুই মাথা ও চার হাত-পা বিশিষ্ট জোড়া যমজ কন্যা সন্তানের জন্ম দেন।

ডা. বিশ্বনাথ এবং ডা. দিলরুবা জেবা সার্জারি করেন। 

চিকিৎসকরা জানান, জোড়া যমজ শিশু দুটির ওজন ছিল ১৫ পাউন্ড। তাদের মাথা ও পেট জোড়া লাগানো ছিল। জন্মের এক ঘন্টা পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিশু দুটি মারা যায়।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত সোমবার একই রকম জোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়। ওই দুটি শিশুও জন্মের তিনদিন পর শুক্রবার মারা যায়।