বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ২ দিনমজুর নিহত
বাগেরহাটে শুক্রবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহতরা হল- আলম (৩০) ও মোখলেছুর রহমান (৪০)।
শুক্রবার রাতে দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ জানায়, বাগেরহাট--মোরেলগঞ্জ সড়কের আমতলায় ঢাকাগামী একটি পরিবহনের বাসের ছাদ থেকে পড়ে দিনমজুর আলম নিহত হয়। সে ঐ বাসে করে ঢাকায় তার কর্মস্থলে যাচ্ছিল। তার বাড়ি মোরেলগঞ্জ উপজেলার গুয়াবাড়ি গ্রামে।
পিরোজপুর-বাগেরহাট সড়কের ফতেপুর বাজারে শুক্রবার রাতে অপর দুর্ঘটনায় ভ্যানরিক্সা চালক মোখলেছুর রহমান দ্রুতগামী একটি বাসের চাপায় নিহত হয়। তার বাড়ি বাগেরহাট সদর উপজেলার ফতেপুর গ্রামে। সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।
ময়নাতদন্ত শেষে লাশ দুটি নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
