২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০

ফুটবল খেলাকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় শনিবার ধারাবর্ষা ও বড়বাড়িয়া নামের দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০জন আহত হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 05:50 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

সূত্র জানায়, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা--ধাওয়া চলে। আহতদের জামালপুর ও সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আনিছ নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।