২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৬

মুন্সীগঞ্জ ঢাকা-মাওয়া মহাসড়কের লৌহজং মাওয়া চৌরাস্তায় শনিবার সকালে দুইটি বাস ও রিক্সা সংঘর্ষে একজন নিহত ও ১৬ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 02:16 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

নিহত রিক্সা চালকের নাম মোক্তার হোসেন (১৮)।

পুলিশ জানায়, সকাল ৮ টার দিকে রাস্তায় দাঁড়িয়ে থাকা ঢাকাগামী গাংচিল পরিবহনের একটি বাসকে লৌহজংগামী রংধনু পরিবহনের বাস সজোরে ধাক্কা দেয়।

এ সময় একটি রিক্সা দুই বাসের মাঝে চাপা পড়ে। এ ঘটনায় রিক্সা চালক, রিক্সার আরোহী এবং দুই বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়।

আশঙ্কাজনক অবস্থায় রিক্সাচালক মোক্তারকে প্রথমে শ্রীনগর পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আহতদেরকে স্থানীয় এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।