২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১২, আহত ৭

হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়úুরে শুক্রবার গালফ এয়ারের একটি কোচের সাথে বিপরীত দিক থেকে আসা বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2006, 05:53 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলার জয়পুরে শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে সিলেটগামী গালফ এয়ারের একটি যাত্রীবাহী কোচের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি বরযাত্রীবাহী কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বরযাত্রীবাহী মাইক্রোবাসের ১১ জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে অপর একজন মারা যান।

এ ঘটনায় আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে একইদিন মৌলভীবাজারে অপর একটি দুর্ঘটনায় নিহত হয়েছে দুজন। এতে আহত হয় আরো চারজন।

সূত্র জানায়, জেলার শমশেরনগর এয়ারপোর্টের কাছের একটি রেল ক্রসিংয়ে সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম থেকে আসা জালালাবাদ এক্সপ্রেস একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।  

নিহতরা হলেন, অটোরিক্সা চালক আমজাদ হোসেন (৫০) ও নবীজান বিবি (৪০)।

আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।