গোল্ডেন বুট মনোনীতদের মধ্যে এগিয়ে আছেন জিদান
বিশ্বকাপ ফুটবল আসরের সম্মানজনক পুরস্কার ‘গোল্ডেন বুট’ পাওয়ার জন্য মনোনীতদের মধ্যে এগিয়ে আছেন ফরাসি প্লেমেকার জিনাদিন জিদান।
রোববার ইটালির বিরুদ্ধে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে মাঠে নামার মাধ্যমে নিজের ক্যারিয়ারের সমাপ্তি টানবেন আলজেরীয় বংশীভূত জিনাদিন জিদান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
বিশ্বকাপের গোল্ডেন বুট পাওয়ার লড়াইয়ে আরও আছেন - ফাবিও ক্যানাভারো, আন্দ্রে পিরলো, জিয়ানলুকা জামব্রোতা এবং জিয়ানলুইজ বুফন।
গোল্ডেন বুট পাওয়ার তালিকায় জিদানের সতীর্থ থিয়েরি অঁরি ও প্যাটিন ভিয়েরির নামও আছে। তাছাড়া জার্মানির মাইকেল বালাক, মিরোস্লোভ ক্লোজ ও পর্তুগালের মানিচ।
জার্মানির বিশ্বকাপ আয়োজক কমিটির প্রেসিডেন্ট বেকেনবাওয়ার বলেন, “এবার গোল্ডো বুট বিজয়ী নির্ধারন করা কিছুটা কঠিন হবে। একটা কথা বলতেই হয়, এবারই প্রথম গোল্ডেন বুট পাওয়ার লড়াইয়ে নতুন কারও নাম নেই। আমি বলতে চাই বয়স্ক খেলোয়াড়দের মধ্যে থেকেই কেউ একজন গোল্ডেন বুট পাবে।”
২০০২ সালের বিশ্বকাপ আসরে জার্মানির গোলরক্ষক অলিভার কান গোল্ডেন বুট পেয়েছিলেন। ১৯৯৮ সালে ব্রাজিলের স্ট্রাইকার রোনাল্ডোও এই পুরস্কার পেয়েছিলেন।
বিশ্বকাপ ফাইনালের পর দিন সোমাবার বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা গোল্ডেন বুট বিজয়ীর নাম ঘোষণা করবে।
