সিলেটে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বগাইয়া গ্রামে বৃহস্পতিবার বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগাইয়া গ্রামের আনোয়ারা, আফিয়া খাতুন এবং আলমনগর গ্রামের আব্দুল হানিফ। অপরজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বৃষ্টির মধ্যে বগাইয়া গ্রামের একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই চারজন নিহত হয়।
এদিকে একই দিন বেলা ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোয়াইনঘাট উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক গোলাম করিম শেরগুল মারা গেছেন।
