মানিকনগর গ্রিডে বিপর্যয়: বঙ্গভবন অন্ধকারে
জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের মানিকনগর অঞ্চলের কারিগরি সংকটের কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনসহ পার্শ্ববর্র্তী এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র এই তথ্য জানায়।
সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে এই ঘটনা ঘটে। তবে পরবর্তি ৫ মিনিটের মধ্যে বিকল্প ব্যবস্থায় বঙ্গভবনে বিদ্যুৎ সরবরাহ পুনঃন্থাপন করা হয়।
অবশ্য মানিকনগর গ্রিড বিপর্যয়ের কারণে দেশের কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেনি।
রাত ৮ টা ২৩ মিনিটে পুরো মানিকনগর গ্রিড এলাকায় আবার বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে।
বিপিডিবি‘র একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, মানিকনগর গ্রীড ট্রিপ করার প্রায় সাথে সাথে কাজ শুরু এবং তা পুনরায় চালু করা সম্ভব হয়েছে। ফলে এই গ্রিড এলাকার বাইরে এর প্রভাব পড়েনি।
তবে তিনি এই বিপর্যয়ের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
