জার্মানি ফাইনালে উঠতে না পারায় সিরাজগঞ্জে সমর্থকের আত্মহত্যা
এবারের বিশ্বকাপের সেমিফাইনালে ইটালির কাছে জার্মানি হেরে যাওয়ায় সিরাজগঞ্জ জেলার বেলকুচী উপজেলার শালদাইর গ্রামে আবুল বাশার নামক এক জার্মান সমর্থক যুবক আত্মহত্যা করেছে।
সূত্র জানায়, মঙ্গলবার রাতে শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে জার্মানি ইটালি’র কাছে ০ -- ২ গোলে হেরে গেলে জার্মানির অন্ধ সমর্থক বাশার (২২) শোকে, দুঃখে সেই রাতেই আত্মহননের পথ বেছে নেয়। সে তাঁত শ্রমিক কোরবান আলীর ছেলে।
স্থানীয় পুলিশ বৃহষ্পতিবার সকালে বাশারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
