২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের মধ্যে সিমেন্ট ভরে দুষ্টামি করার অভিযোগে বার্লিনে দুই ফূর্তিবাজ আটক

বার্লিন শহরের কাছে দুই ব্যক্তি ফুটবলের মধ্যে সিমেন্ট ভরে মানুষকে কিক করতে আহবান করার অপরাধে দুইজনকে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2006, 11:15 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

সিমেন্ট ভরা ফুটবলটিতে কিক করে কমপক্ষে দুই ব্যক্তি আহত হয়েছে। ফুটবলটি শিকল দিয়ে ল্যাম্পোস্টের সাথে বাঁধা ছিল এবং পাশাপাশি কয়েকটি গাছে একটি মেসেজ লেখা ছিল, ‘আপনি কি ফুটবলটিতে কিক করতে পারবেন ?’

পুলিশ জানিয়েছে, এই অপকর্ম করার অভিযোগে একজন ২৬ বছর বয়সী ও আরেকজন ২৯ বছর বয়সী দুই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের এপার্টমেন্টে একটি কারখানা পাওয়া গেছে যেখানে তারা ফুটবলটি তৈরি করেছে।

আহত ব্যক্তি দু’জন গুরুত্বর আঘাত পেয়েছে বলে পুলিশ জানায়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

রোববার বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ইটালি ও ফ্রান্স বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।