২৩১ র্যাব সদস্যকে শাস্তি দেওয়া হয়েছে
বিভিন্ন অপরাধের জন্য এ পর্যন্ত ২৩১ জন র্যাব সদস্যকে শাস্তি প্রদান করা হয়েছে। সংসদের বৈঠকে মঙ্গলবার ইঞ্জিনিয়ার শামসউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য জানান।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে ৪৩ হাজার ৯ শ’ ৯৯ জন বেশি বন্দি রয়েছে।
দেশের কারাগারগুলোতে ২৭ হাজার ২ শ’ ৯১ জন বন্দি ধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু বর্তমানে বন্দীর সংখ্যা ২ হাজার ২ শ’ ৯৮ জন মহিলাসহ ৭১ হাজার ২ শ’ ৯০ জন।
