২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও মহিলা এমপিদের দ্বারা আক্রান্ত হলে আমি খুশি হবো: সাইফুর

“আবারও মহিলা এমপিদের দ্বারা আক্রান্ত হলে আমি খুশি হবো”, অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার সংসদে একথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির (এরশাদ) মশিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ রসাত্মক মন্তব্য করেন।

রাঙ্গা বলেন: বাজেট পাশের পর ডিনারে অর্থমন্ত্রীকে মহিলা এমপিরা শুল্ক মুক্ত গাড়ি আমদানির জন্যে আক্রমন করেছিলেন এবং তখন আমি মন্ত্রীকে উদ্ধার করি।

জবাবে সাইফুর রহমান বলেন, মহিলাদের দ্বারা আক্রান্ত হলে ভয়ের কিছু নেই, এটা আনন্দের বিষয়।

“মেয়েদের দ্বারা আবারও আক্রান্ত হলে আমি খুশি হবো”, তার এই কথায় সংসদে এমপিদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।

তবে অর্থমন্ত্রী মহিলা এমপিদের শুল্ক মুক্ত গাড়ি প্রদানের ব্যাপারে কোন জবাব দেননি।

ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকী অর্থমন্ত্রীকে বলেন, আপনি যদি মহিলা এমপিদের জন্যে শুল্কমুক্ত গাড়ির ব্যবস্থা করেন তবে আক্রান্ত না হয়ে অভিনন্দিত হবেন।