২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ--মায়ানমার মৈত্রী সড়ক নির্মাণে চুক্তি স্বাক্ষর করতে মায়ানমারের সরকারি প্রতিনিধি দল এ মাসে ঢাকায় আসছে

মায়ানমার মৈত্রী সড়ক নির্মাণে চুক্তি স্বাক্ষরের জন্যে মায়ানমারের সরকারি প্রতিনিধি দল এ মাসেই ঢাকায় আসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

মায়ানমারের সংবাদ সংস্থা নারিনজারার এক খবরে এ ব্যাপারে বলা হয়, আগস্টে মায়ানমারের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের সময় দু দেশের মধ্যে সড়ক যোগাযোগের ব্যাপারে আলোচনার ভিত্তিতে ওই প্রতিনিধি দল ঢাকায় আসছে।

আরাকানের মধ্য দিয়ে প্রস্তাবিত সড়ক নির্মাণের মাধ্যমে ঢাকা ও ইয়াঙ্গুনের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এ সড়ক নির্মিত হলে দু দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে এবং সুযোগ--সুবিধা আরও বাড়বে।

দশ বছর আগে আরাকানের রাজধানী আকিয়াব এবং ইয়াঙ্গুনের মধ্যে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়।

সড়ক নিমার্ণের প্রথম ধাপে তাউংব্রো থেকে কাইয়িংচুংয়ের মধ্যে ২০ কিমি সড়ক নির্মাণ করা হবে। বাংলাদেশ সরকার এ নির্মাণের ব্যয় বহন বহন করবে। সড়ক নির্মাণে ব্যয় হবে প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় ধাপের কাজের অর্থ কে দেবে, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। দ্বিতীয ধাপের ব্যয় ধরা হয়েছে ১১৬ মিলিয়ন মার্কিন ডলার। এ প্রকল্পে অনুদান প্রদানের জন্যে বাংলাদেশ সরকার ইতোমধ্যে আন্তর্জাতিক অর্থ তহবিলের কাছে সহায়তা চেয়েছে।