২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের জিরাব এলাকায় ১৫/২০টি ফ্যাক্টরি বন্ধ: সড়ক অবরোধ, ভাংচুর

শ্রমিক অসন্তোষের মুখে মঙ্গলবার সাভারের জিরাব পুকুর পাড় এলাকার ১৫/২০টি গার্মেন্টস ফ্যাক্টরি একযোগে বন্ধ থাকে। একসাথে এতগুলো ফ্যাক্টরি বন্ধ থাকায় কাজে যোগ দিতে আসা ৩০/৪০ হাজার শ্রমিক বিক্ষোভে ফেটে পড়ে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

বিক্ষোভকারীরা সকাল ৮টার দিকে বিশ মাইল -- জিরাব সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় শ্রমিকরা ৫/৬টি যানবাহন ভাংচুর করে। পরে বেলা ১১টার দিকে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় সূত্র জানায়, জিরাব এলাকার আইরিশ ফ্যাশনের শ্রমিক আবু বক্কারসহ দুজন শ্রমিককে হত্যা করে লাশ গুম করা হয়েছে এমন খবরে ওই এলাকার ১৫/২০টি ফ্যাক্টরি একযোগে বন্ধ ঘোষণা করে ফ্যাক্টরিগুলোর কর্তৃপক্ষ। এসময় আইরিশ ফ্যাক্টরির শ্রমিকরা অন্যান্য ফ্যাক্টরির শ্রমিকদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা আবু বক্কারকে জীবিত অথবা মৃত অবস্থায় দেখতে চায় বলে শ্লোগান দেয়। তবে কর্তৃপক্ষ জানায়, আবু বক্কার পালিয়েছে।

এদিকে ওই ফ্যাক্টরির প্রডাকশন কো--অর্ডিনেটর রাশেদকে মঙ্গলবার খুঁজে পাওয়া যায়নি। রাশেদ সোমবার বক্কারের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলো।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।