২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গাড়ি চাপায় বৃদ্ধের মৃত্যু

সাভারে ঢাকা--আরিচা মহাসড়াকের সালেপুর ব্রিজের ওপর মঙ্গলবার দ্রুতগামী ট্রাকের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 07:01 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

নিহতের নাম-- মোসলেম উদ্দিন (৭০)। তিনি সাভারের মুগরাকান্দা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মোসলেম উদ্দিন গরু বিক্রির জন্যে গাবতলী হটে যাওয়ার সময় ওই স্থানে পৌঁছলে ট্রাকটি (ঢাকা--মেট্রো--ন--৬১৪৯) গরুসহ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গরুটিও মারা যায়।

পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।