২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলুদ কার্ড প্রদর্শনে শিথিলতার বিষয়টি বিবেচনা করছে ফিফা

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা পরবর্তী বিশ্বকাপ থেকে হলুদ কার্ড প্রদর্শনের বিষয়টি শিথিল করার ব্যাপারটি বিবেচনা করছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 06:41 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার বলেন, বিশ্বকাপে হলুদ কার্ডের বিধানটিকে আরেকটু শিথিল করা যায় কিনা আমরা তা বিবেচনা করছি । তিনি জানান, একজন খেলোয়ারকে সাসপেন্ড করার ক্ষেত্রে দুটি হলুদ কার্ডের পরিবর্তে তিনটিতে উন্নীত করার পক্ষে ফিফা।

দৈনিক ব্রিফিং এ ফিফা প্রধান মঙ্গলবার সাংবাদিকদের জানান, বিশ্বকাপের মতো একটি প্রতিযোগীতাপূর্ণ টুর্নামেন্টে একজন খেলোয়ারকে সাসপেনশনের জন্য প্রথম ও দ্বিতীয় রাউন্ডের জন্য তিনটি হলুদ কার্ডের বিধান যুক্তি সঙ্গত বলে মনে হয়। এটি একটি উৎকৃস্ট পরামর্শ এবং আমরা খুব শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো।

তবে তিনি জানান, বিশ্বকাপ বাদে অন্যান্য সাধারণ ম্যাচের ক্ষেত্রে এই পরিবর্তন আনার কোনো ইচ্ছাই নেই ফিফা । স্বাভাবিক নিয়মে পর পর দু’ম্যাচে দুটি হলুদ কার্ড পেলেই একজন খেলোয়ারকে পরবর্তী ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়।