ব্রাজিল দল থেকে রবার্তো কার্লোসের অবসরের ঘোষণা
ব্রাজিলীয় অভিজ্ঞ ডিফেন্ডার রবার্তো কার্লোস আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন।
১০ বছর ধরে ব্রাজিলের পক্ষে ১২৮ ম্যাচ অধিনায়কত্বকারী রিয়াল মাািদ্রদের ডিফেন্ডার রবার্তো কার্লোস তরুণ খেলোয়াড়রা জাতীয় দলে সুযোগ করে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেন বলে সোমবার তার ওয়েব সাইটে উল্লেখ করেন।
কার্লোস বলেন, “ব্রাজিলের জাতীয় দল থেকে আমি অবসর গ্রহণ করছি। আমি চাই তরুণ খেলোয়াড়দের দলে সুযোগ পাক। আমি আশাকরি আমার এই ছয় নম্বর জার্সি যে ব্যবহার করবে সে জয়ের ধারার ইতিহাস চালিয়ে যাবে।”
২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ শিরোপা জয়ী দলের অন্যতম মূল সদস্য ছিলেন ৩৩ বছর বয়সী কার্লোস।
