২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে কিবরিয়া হত্যা মামলার সাক্ষীর মৃত্যু নিয়ে রহস্য

হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচ জনের হত্যা মামলার সাক্ষী কছেম আলী (৪০) সোমবার ভোর রাতে মারা গেছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 09:42 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

তার বড় ভাই আরজু মিয়া এ মৃত্যুকে অস্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছেন। সোমবার ময়না তদন্তের পর তার লাশ দাফন করা হয়।

এ ব্যাপারে মৃতের ভাই থানায় একটি ইউডি মামলা করেছেন (মামলা নং ১/০৬)।

পারিবারিক সূত্র জানায়, কাছম আলী সোমবার রাত ২টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এসময় এক গ্লাস পানি খাওয়ার পর তার নাক মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। পরে হবিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।