সাভারে সোমবার রাতে শ্রমিক অসন্তোষ, সংঘর্ষে ১ জন নিহত, আহত ২০
সাভারের দামগড়া এলাকায় সোমাবার রাতে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের সংঘর্ষে একজন শ্রমিক নিহত ও অপর ২০ জন আহত হয়েছে।
নিহত শ্রমিককের নাম আবু বকর (২০)। তিনি আইরিশ ফ্যাশান লিমিটেড নামক গার্মেন্টেস’র মেশিন অপারেটরের কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ন্যায্য মজুরীর দাবিতে ওই গার্মেন্টস কারখানার শ্রমিকরা রাত সাড়ে ৮ টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন।
এ সময় মালিকপক্ষের সন্ত্রাসীরা লাঠিশোটা নিয়ে তাদের ওপর চড়াও হয়। দুপক্ষের মধ্যে ধাওয়া -- পাল্টা ধাওয়া ও ইটপাটকেল বিনিময় হয়। সংঘর্ষে গুরুতর জখম হয়ে আবু বকর ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
সংঘর্ষের পরে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মেতায়েন করা হয়।
পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
