যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুভেচ্ছা জানিয়েছেন। ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার বাণীতে দু’দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা ভবিষ্যতে আরো সৃদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধই দু’দেশের মূল শক্তি।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাণীতে আর্থ--সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের জনগণের উন্নয়নে মার্কিন সহযোগিতার কথা উল্লেখ করেন। ভবিষতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র গণতন্ত্র, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে একই মূল্যবোধ ধারণ করে।
