২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর ডিমলায় পল্লী বিদ্যুতের খোলা তারে জড়িয়ে ২ কাঠমিস্ত্রির মৃত্যু

পল্লী বিদ্যুতের খোলা তারে জড়িয়ে সোমবার নীলফামারী জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ির দক্ষিণ খড়িবাড়ি গ্রামে দুই কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 06:31 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

নিহতরা হলেন-- নবরউদ্দিন (৪০) ও আবদুল অজিজ (৩৮)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে জনৈক রশিদুল ইসলামের বাড়িতে ঘর তৈরির সময় চালের টিন তুলতে গিয়ে টিনের সঙ্গে তার জড়িয়ে মিস্ত্রি নবরউদ্দিন বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গেলে মারা যান অপর কাঠমিস্ত্রি আবদুল অজিজ (৩৮)।

নিহত দু’জনের বাড়ি একই গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে ডিমলা থানায় একটি ইউডি মামলা হয়েছে।