২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিগ্রুপ ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার : ৭ জুলাই দরখাস্ত জমা দেওয়ার শেষ দিন

দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে সিটিগ্রুপ ফাউন্ডেশন প্রবর্তিত ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার এর জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৭ জুলাই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 03:36 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

সিটিগ্রপ ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে- বর্ষসেরা উদ্ভাবনী ক্ষুদ্র ব্যবসা, বর্ষসেরা মহিলা উদ্যোক্তা, বর্ষসেরা ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান ও অতি দরিদ্রদের জন্য বর্ষসেরা কর্মসূচি। সিটি গ্র“প ফাউন্ডেশন (সিটি গ্র“পের জনসেবামূলক প্রতিষ্ঠান) জমা পড়া আবেদন পত্র থেকে প্রাথমিক বিচারের পর বিজয়ীদের নাম ঘোষণা করবে।

পুরস্কার প্রদানের জন্য বিশিষ্ট ব্যক্তি এবং বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করার পর প্রতিটি ক্যাটাগরিতে চারজন করে মোট ২০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হবে এবং জুরি বোর্ড তাদের নাম ঘোষণা করবেন।

পাঁচ ক্যাটাগরির সব প্রার্থীকে সম্পূর্ণ তথ্যসহ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) বরাবর আবেদন পত্র জমা দিতে অনুরোধ করা হয়েছে।

প্রার্থীদেরকে প্রয়োজনীয় ফরম ও তথ্যের জন্য পিকেএসএফ এর ‘অপারেশনস’ বিভাগের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার আকন্দ মো. রফিকুল ইসলামের সাথে ৯১২৬২৪০ এক্সটেনশন: ১১১৫ নম্বরে অথবা বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট www.asia.citibank.com/bangladesh/corporate কিংবা www.pksfbd.org এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।