যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ৪ জুলাই আমেরিকান দূতাবাসের অফিসসমূহ বন্ধ
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাই মঙ্গলবার পালিত হবে। এ উপলক্ষে বাংলাদেশে আমেরিকান দূতাবাসের সকল কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
সংবাদ বিজ্ঘপ্তিতে জানানো হয়, ঢাকায় আমেরিকান দূতাবাস, আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট কাউন্সেলিং সার্ভিস বন্ধ থাকবে।
