খুলনার তেরখাদায় যুবলীগ নেতার লাশ উদ্ধার
খুলনার তেরখাদা উপজেলার আতাই নদী থেকে পুলিশ রোববার দুপুরে এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে।
নিহতের নাম মোহাম্মদ আজাহার হক (৪০)।
পুলিশ সূত্র জানায়, উপজেলার হাজী গ্রামের আলেক শেখের ছেলে আজাহার শুক্রবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে বাজারে যান। পরে তিনি আর বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে তাকে খোঁজ করা হয়। অবশেষে রোববার দুপুরে আতাই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের ধারণা, তাকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে পূর্ব শত্র“তার জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে কিনা তা জানা যায়নি।
নিহত আজাহার উপজেলার মধুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং উপজেলা যুবলীগের সদস্য। তিনি হাজী গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
