২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ভূমিকম্প কবলিত এলাকায় ফুটবল প্রশিক্ষণ দিবে ফিফা

পাকিস্তানের ভূমিকম্প কবলিত এলাকায় ফুটবল প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে বিশ্ব ফুটবল পরিচালনা পরিষদ ফিফা। সাথে সাথে পাকিস্তানের পেশোয়ারে একটি ফুটবল প্রশিক্ষণ একাডেমী নির্মাণের কথাও জানিয়েছে ফিফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2006, 12:10 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

ফিফা’র ডেভেল্পমেন্ট কর্মকর্তা মোহসিন জিলানী বলেন, “ফুটবলের সাহায্যে ফিফা ভূমিকম্প কবলিত জনগণের মুখে হাসি ফেরাতে চায়।”

গত বছরের অক্টোবর মাসে পাকিস্তানের উত্তর--পশ্চিমাঞ্চল এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির অঞ্চলে সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে ৭৪ হাজার মানুষ মারা যায় এবং ঘর-বাড়ি হারা হয় ৩০ লাখের বেশি মানুষ।

পাকিস্তানে অবস্থানকালে জিলানী বলেন, “ফিফা’র পক্ষ থেকে আমি এ অঞ্চলগুলো পরিভ্রমণ করেছি যাতে ফুটবল--প্রেমী এই মানুষগুলোর জন্য আমরা কি করতে পারি।”

তাছাড়া ভূমিকম্প কবলিত এলাকায় ফুটবল খেলা প্রসারের জন্য ফিফা ৫০০, ০০০ ডলার দেওয়ারও প্রতিশ্র“তি দিয়েছে।

জিলানী জানান, এ বছরের সেপ্টেম্বর মাসে জার্মান কোচ হলগের ওবেরম্যান এই সব অঞ্চলে কোচিং কার্যক্রম শুরু করবেন। পেশোয়ারে একটি প্রশিক্ষণ একাডেমীর কথাও বিশেষভাগে উল্লেখ করেন তিনি।

৬৪ বছর বয়স্ক জার্মান ফুটবল এসোসিয়েশনের নির্বাচিত কোচ ওবেরম্যান বিশ্বজুড়ে ৩১ বছর ধরে ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের সাথে জড়িত আছেন।