শনিবার আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয়েছে
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শনিবার আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয়েছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘শান্তি স্থাপনে সমবায়’।
বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠন দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে। এসব কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা-সভা এবং সেমিনার।
