২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সাপের কামড়ে মা -- ছেলের মৃত্যু

মুন্সীগঞ্জে শুক্রবার মধ্য রাতে সাপের কামড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন-- মা মুক্ত মনি ঋষি (২৮) ও তার শিশু পুত্র সজিব (২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

সূত্র জানায়, জেলার শ্রীনগর উপজেলার কয়কীর্তন গ্রামে শুক্রবার মধ্যরাতে বিছানার মধ্যে মা ও ছেলেকে সাপে কামড়ায়। তাৎক্ষণিকভাবে তাদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সে সময় স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ থাকায় চিকিৎসার অভাবে শনিবার ভোর রাতে তাদের মৃত্যু হয়।