অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের অধিকার রক্ষায় নগরীতে র্যালি ও মানববন্ধন
অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের অধিকার রক্ষায় জাতিসংঘ সনদ ১৯৯০ পালন উপলক্ষে শনিবার বিভিন্ন সংগঠন নগরীতে র্যালি ও মানব বন্ধন কর্মসূচি পালন করে।
ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব রিপেট্রিয়েটেড বাংলাদেশী ইমপ্লয়েস (ওয়্যারবী) এর আয়োজনে সকাল ১১ টায় নগরীর মুক্তাঙ্গনে র্যালি শেষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ওয়্যারবীর তৃণমূল পর্যায়ের সদস্য, বিভিন্ন অভিবাসী সংগঠনের সদস্য, গণম্যাধ্যম প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ওই কর্মসূচিতে অংশ নেন।
ওয়্যারবীর চেয়ারম্যান সৈয়দ সাইফুল হকের নেতৃত্বে কর্মসূচিতে স্বস্তির সভাপতি নাহিদ সুলতানা, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্স ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সিআর আবরার এবং নিরাপদ অভিবাসন সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ ১৯৯০ সালের জাতিসংঘ সনদ র্যাটিফিকেশনের মাধ্যমে অভিবাসী শ্রমিক ও তাদের পরিবার রক্ষায় সংহতি প্রকাশ করেন।
মানববন্ধন কর্মসূচি শেষে ওয়্যারবীর যুগ্মমহাসচিব ফারুক আহমেদ সনদটির প্রয়োজনীয়তা সম্পর্কিত একটি ঘোষণাপত্র পাঠ করেন।
