২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ডাকাতের গুলিতে ব্যবসায়ী নিহত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীধর নগর গ্রামে শুক্রবার গভীর রাতে ডাকাতদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি মানিকগঞ্জ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2006, 03:43 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

নিহতের নাম হাবিবুর রহমান ভূঁইয়া (৪৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ১০/১২ জনের একটি ডাকাতদল গভীর রাতে শ্রীধর নগর গ্রামের মজিদ ভূঁইয়ার বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির লোকজন ডাকাতদের প্রতিরোধে এগিয়ে গেলে ডাকাতরা এলোপাতারি গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই মজিদ ভূঁইয়ার ছেলে ব্যবসায়ী হাবিবুর রহমান মারা যায়।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়- মজিদ ভূঁইয়া, লুৎফর ও লিটন।

তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাকাতরা স্বর্নালঙ্কারসহ দুই লক্ষাধিক টাকজার মালামাল লুট করে নিয়ে গেছে। 

পুলিশ ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে।