২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড-পর্তুগাল ম্যাচে পর্তুগালে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে শনিববার জার্মানিতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও পর্তুগাল কিন্তু তার কারনে পর্তুগালের অ্যালগ্রেভ অঞ্চলে পুলিশ অতিরিক্ত সতর্কত অবস্থায় থাকবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2006, 06:31 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

সতর্কতার কারণ ২০০৪ সালে পর্তুগালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ চলাকালে এ অঞ্চলে বিলেতি ফুটবল প্রেমিকদের তান্ডব। বার, রেস্টুরেন্ট এবং ক্যাফের জন্য পরিচিত শহরটিতে এই সময়েতে প্রচুর সংখ্যক ইংলিশ পর্যটকের সমাগম ঘটে।

২০০৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ চলাকালে পর্তুগালের দক্ষিনাঞ্চলের এই শহরে মাতাল ইংলিশ সমর্থক এবং পুলিশের মধ্যে পরপর দু রাত সংঘর্ষ ঘটে। তাই পুলিশ এবার আর ঝুকি নিতে আগ্রহী নয়।

“এবার আমরা সেই একই ঘটনার পূনরাবৃত্তি ঘটতে দেবো না,” লেফটেন্যান্ট কর্নেল কস্টা কাবরাল বলেন। তিনি জানান  দিনটির জন্য প্রচুর সংখ্যক পুলিশ স্ট্যন্ডবাই হিসেবে রাখা হবে। তবে তিনি এর চেয়ে বেশি কিছূ জানাতে অপরাগতা প্রকাশ কলেন।