২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচী হত্যাকাণ্ডের পুনর্বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

যশোর উদীচী হত্যাকান্ডের বিচার পুনরায় শুরু করার দাবিতে ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে রাজবাড়ীতে উদীচী শিল্পী গোষ্ঠী শুক্রবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2006, 05:12 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

জেলা প্রেসক্লাবের সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধন শেষে একটি মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, উদীচীর সভাপতি ডাঃ সুনীল কুমার বিশ্বাস, মকসুদ আহমেদ রাজা, আবুল কালাম আজাদ, অধ্যাপক সৌমেন দাস ভরত প্রমুখ।