২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পুলিশ এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত

মানিকগঞ্জের সাটুরিয়ায় বুধবার একটি বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 05:37 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

সূত্র জানায়, সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শতাংশ জমি নিয়ে স্থানীয় সাজেদা বেগমের সাথে দীর্ঘ দিন যাবৎ সীমানা বিরোধ চলছিল।

এ বিরোধের জের ধরে বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন বিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্র নিয়ে সাজেদা বেগমের বাড়িতে হামলা চালায়।

খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রদের সাথে সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ ছাত্রদেরকে বেধড়ক লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ও পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য ও ১০ জন ছাত্রসহ কমপক্ষে ২০ জন আহত হয়।

বিক্ষুদ্ধ ছাত্ররা সাটুরিয়া বাজারের দুটি দোকান এবং তিনটি বাড়ি ভাংচুর করেছে। আহত স্কুল ছাত্র জুয়েল ও রবিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।