২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে দেড় কেজি গান পাউডারসহ ২জন আটক

রাঙ্গামাটি থেকে সোমবার গভীর রাতে বোমা তৈরির জন্য ব্যবহৃত দেড় কেজি গান পাউডার এবং পাচঁশ গ্রাম মাদক দ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2006, 05:17 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

আটককৃতরা হল- নজরুল ইসলাম (৩৫) ও আমিনুল ইসলাম (৫০)।

জেলার লংগদু উপজেলার হোসেনপুর এলাকায় সেনা ও বিডিআর সদস্যরা অভিযান চালিয়ে এসব গান পাউডার এবং মাদক দ্রব্যসহ ওই দুজনকে আটক করে।

সেনা ও পুলিশ সূত্র জানায়, সোমবার রাত ১টার দিকে সেনা ও বিডিআরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোসেনপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এসময় তারা হোসেনপুর এলাকায় দেড় কেজি গান পাউডার এবং পাচঁশ গ্রাম মাদক দ্রব্যসহ (গাজা, আফিম ও ভাঙ) নজরুল ও আমিনুলকে আটক করে। পরে আটক ব্যক্তি এবং উদ্ধারকৃত গান পাউডার ও মাদক দ্রব্য লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে লংগদু থানায় একটি মামলা হয়েছে।