২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে র‌্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত

চট্টগ্রামের মিরসরাই থানার জোয়ারা এলাকায় বুধবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

নিহত সন্ত্রাসীর নাম মোশারফ হোসেন তারিক।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র‌্যাব সদস্যরা সোমবার মিরসরাই থানার গাজবাড়িয়া এলাকা থেকে তারিককে গ্রেপ্তার করে।

তারিকের দেয়া স্বীকারোক্তি নুযায়ী র‌্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য মিরসরাই থানার জোয়ারা এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তারিকের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় তারিক র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে দু’টি পাইপগান, পাঁচটি কার্তুজ এবং দু’টি চাপাতি উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, নিহত তারিকের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে।