২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে গৃহবধূকে গলাটিপে হত্যা

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের বানিয়াটারী গ্রামে যৌতুক এবং পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করেছে তার স্বামী। পুলিশ মঙ্গলবার একথা জানায়।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2006, 02:04 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

নিহতের নাম সুফিয়া বেগম। সুফিয়া বেগমের বাড়ি ভারতের উড়িষ্যায়।

স্থানীয়রা জানায়, চলতি বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য সুফিয়া তার স্বামী শহিদুলের কাছে টেলিভিশন কেনার বায়না ধরে। শহিদুল তার বায়না পূরণ না করে উপরন্তু যৌতুকের টাকার জন্য সুফিয়াকে চাপ দেয়।

উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সোমবার শহীদুল তার স্ত্রীর গলটিপে হত্যা করে বলে এলাকাবাসী জানায়।

এদিকে শহীদুলের পরিবারের লোকজন এ হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে দাবী করেছে।

তিন বছর পূর্বে শহীদুল ভারতের উড়িষ্যায় কাজের জন্য গেলে সেখানে সুফিয়াকে বিয়ে করে বাংলদেশে নিয়ে আসে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।