২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ধারালো অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

বাগেরহাট জেলা কারাগার চত্বর থেকে ধারালো অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মঙ্গলবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2006, 11:30 AM

Updated : 26 Apr 2022, 03:46 PM

গ্রেপ্তারকৃতরা হচ্ছে--হত্যাসহ বহু মামলার আসামি সুমন (২০), রকি (২৫) ও কাজী ফয়সাল (২০)। তাদের বাড়ি বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সোমবার বিকেলে জেলখানা চত্বরে দর্শণার্থীদের ঘেরাও করে দেহ তল্লাশি করে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।

আটককৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বড় চাপাতিসহ দুইটি ধারালে অস্ত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা বাগেরহাট কারাগারে আটক জেলার দুই শীর্ষ সন্ত্রাসীর সাথে দেখা করতে এসেছিল।

এ ব্যাপারে অস্ত্র আইনে বাগেরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।