কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরোজপুর নামক স্থানে সোমবার বিকেলে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
নিহতরা হল- আব্দুল হালিম (৭৫), আব্দুর রশিদ (৪০) ও লিটন (৫)। তাদের বাড়ি উপজেলার কোণাপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা - কিশোরগঞ্জ সড়কে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস অপর একটি ট্রাককে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
বাসটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খেলে ঘটনাস্থলেই আব্দুল হালিমের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায়
বাজিতপুর জহুরুল ইসলাম হাসপাতালে ভর্তি করা হলে আব্দুর রশিদ ও লিটনের মৃত্যু হয়।
পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
