মঙ্গলবার ঐতিহাসিক শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
রাজধানীর জয়কালী রোডের রামসীতার মন্দিরে মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাক এমপি এবং বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও দৈনিক খবরের সম্পাদক মিজানুর রহমান মিজান। বিক্রমপুর মন্সীগঞ্জ জেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি এম মিজানুর রহমান খানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত থাকবেন।
